ইলিয়াস খান ক্যাডেট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত
Update Time :
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
০
Time View
খান বশির ঝালকাঠির নলছিটির জুরকাঠী এলাকার শিমুলতলায় অবস্থিত ইলিয়াস খান ক্যাডেট মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিনব্যাপী নানা আয়োজন সম্পন্ন হয়। খেলবো মোরা নীতির সাথে, থাকবো মোরা সত্যের পথে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা দৌড়, ইসলামী সংগীত থালা মাথায় দৌড়,ফুল কুরানি, পানিতে বল নিক্ষেপ,অভিভাবকদেরবালিশ বদল খেলা, সহ নানা খেলাধুলায় অংশগ্রহণ করে তাদের মেধা ও ক্রীড়া দক্ষতা প্রদর্শন করে। প্রতিটি ইভেন্টেই ছিল প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসাহ। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ, যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। এছাড়া উপস্থিত সবার জন্য দুপুরের খাবারেরও আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে আরও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। আয়োজকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মাঝে শৃঙ্খলা, সততা ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply