1. admin@bengalijatiyotabad.com : bengali jatiyotabad : bengali jatiyotabad
তিন দফা দাবিতে রুয়েটে বিক্ষোভ - bdconlinenews.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান খোন্দকার মোরতাজুল করিম বাদরু লৌহজংয়ের সন্তান মতিউর রহমান রিয়াদ—বিশ্ব আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশের এক গর্বিত মুখ ​ফ্যাসিবাদী সিন্ডিকেটের কারসাজি: ওয়াসার ওয়াটার এটিএম প্রকল্পের ১৫০ কোটি টাকা লোপাট করে ড্রিঙ্কওয়েলের নিয়ন্ত্রণে মিনহাজ চৌধুরী জুলাই অভ্যুত্থানে বীর যোদ্ধা আমিনুল ইসলাম ইমনের আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রাম আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন চান এড. শাহিন সুলতানা সিরাজগঞ্জের চৌহালীতে খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান পদে তরুণ মুখ জামাল উদ্দিন ফারুকীর দোয়া ও সমর্থন প্রত্যাশা ফ্যাসিস্ট ও স্বৈরাচারী ব্যবস্থার সহযোগী এবং দলীয় প্রোপাগান্ডায় লিপ্ত দোসরদের প্রতিহত করতে হবে! ডেমরায় পুলিশের নাকের ডগায় ত্রাসের রাজত্ব; এলাকায় ঘুরছে বহু মামলার আসামি কাইয়ুম সার্বভৌমত্ব রক্ষার লড়াই; ১৫ আগস্ট কেন অনিবার্য হয়ে উঠেছিল? নতুন প্রজন্মের উপলব্ধি ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই; ১৫ আগস্ট কেন অনিবার্য হয়ে উঠেছিল?

তিন দফা দাবিতে রুয়েটে বিক্ষোভ

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ Time View

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: বেপজা কমপ্লেক্সে এক ড্রাইভারকে প্রকৌশলী পদে পদোন্নতি দেয়ার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। একইসঙ্গে প্রকৌশল খাতে বৈষম্য নিরসন ও তিন দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মেইন গেট হয়ে বিনোদপুরে গিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এসময় তারা স্লোগান দেন, ‘ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার মানি না, মানবো না’, ‘কোটা নয়, মেধা চাই’।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বেপজা কমপ্লেক্সে লাভলু মিয়া নামে এক ড্রাইভারকে যানবাহন শাখার প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে, যা প্রকৌশল পেশার মর্যাদার প্রতি চরম অবমাননা। তারা দ্রুত এ ধরনের অনিয়ম বন্ধের দাবি জানান।

 

তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী রিদওয়ান সিদ্দিকী বলেন, ‘ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার পদোন্নতির মাধ্যমে প্রকৌশল খাতে চলমান ষড়যন্ত্র আরও প্রকট হয়েছে। আমরা অবিলম্বে এই প্রহসন বন্ধ ও তিন দফা যৌক্তিক দাবি পূরণের দাবি জানাই।’

যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন, ‘২০১৩ খ্রিষ্টাব্দ থেকে সরকারের মদদে গড়ে ওঠা ডিপ্লোমা সিন্ডিকেট দেশের উন্নয়নের পথে বড় বাধা। প্রকৌশল খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই সিন্ডিকেট ভাঙা জরুরি। আমরা আশা করছি, ইন্টেরিম সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।’

শিক্ষার্থীদের তিন দফা দাবি

নবম গ্রেডে কেবল বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে, কোনো ধরনের কোটার মাধ্যমে নয়।

দশম গ্রেডে নিয়োগ প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত করতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ারদেরও সমান সুযোগ দিতে হবে।

ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না; ডিপ্লোমাধারীরা টেকনিশিয়ান হিসেবে পরিচিত হবেন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে তাদের আন্দোলন আরও কঠোর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews