1. admin@bengalijatiyotabad.com : bengali jatiyotabad : bengali jatiyotabad
নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার - bdconlinenews.com
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Title :
বাঙালি, বাংলাদেশি ও মুসলিম জাতীয়তাবাদের ঐতিহাসিক সংযোগ: তিন জাতীয়তাবাদের মোহনায় বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম গন*হ*ত্যা মামলার আসামি জিহাদ ও হাফিজুর রহমান সিন্ডিকেট; পেছনের দরজা দিয়ে তৎপরতা.! বৈদেশিক নিয়ন্ত্রণ ও প্রযুক্তিনির্ভর অপরাধ নেটওয়ার্ক: রাজনৈতিক সাইনবোর্ডে অপরাধ চক্রের তৎপরতা! রাজধানীর সর্বগ্রাসী চাঁদাবাজি: জনজীবন বিপর্যস্ত, বাড়ছে সহিংসতা ও হত্যাকাণ্ড কালনী এক্সপ্রেসে টিকিট কালোবাজারির অভিযোগ, অনুসন্ধানের পর সম্পাদকের বিরুদ্ধে জিডি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পীকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,এলেন ভুট্টো ঝালকাঠি দুই আসনের এমপি। নলছিটিতে দুই বহুতল মার্কেট নির্মাণে নকশা প্রণয়নের কাজ শুরু নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাত হাজার পাচঁশত পিস ইয়াবাসহ আটক (১)।

নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪ Time View
Oplus_16908288

নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার

খান বশির | নলছিটি, ঝালকাঠি

ঝালকাঠি জেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রায় ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, এ উন্নয়ন পরিকল্পনায় নলছিটি উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং নলছিটি-ঝালকাঠি যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে সুগন্ধা নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি ১৬ জুলাইকে বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে উল্লেখ করে বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ অসংখ্য মানুষ আত্মত্যাগ করেছেন। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ঝালকাঠি দীর্ঘদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তনে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে নলছিটির যোগাযোগ, অবকাঠামো ও জনসেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। সুগন্ধা নদীর ওপর সেতু নির্মিত হলে নলছিটি ও ঝালকাঠির মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। আমাদের প্রতিশোধ হবে উন্নয়ন, সুশাসন এবং মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে।

সভা শুরুর আগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন ড. জিয়াউদ্দিন হায়দার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল মন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিজভী আহমেদ সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews