1. admin@bengalijatiyotabad.com : bengali jatiyotabad : bengali jatiyotabad
৩ পেট্রোল পাম্পকে জড়িমানা - bdconlinenews.com
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Title :
রাজধানীর সর্বগ্রাসী চাঁদাবাজি: জনজীবন বিপর্যস্ত, বাড়ছে সহিংসতা ও হত্যাকাণ্ড কালনী এক্সপ্রেসে টিকিট কালোবাজারির অভিযোগ, অনুসন্ধানের পর সম্পাদকের বিরুদ্ধে জিডি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পীকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,এলেন ভুট্টো ঝালকাঠি দুই আসনের এমপি। নলছিটিতে দুই বহুতল মার্কেট নির্মাণে নকশা প্রণয়নের কাজ শুরু নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাত হাজার পাচঁশত পিস ইয়াবাসহ আটক (১)। কান্ডপাশা বটতলা শংকরপাশা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ ঝালকাঠিতে মন্দিরের পুরোহিত ইয়াবাসহ গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে

৩ পেট্রোল পাম্পকে জড়িমানা

  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ Time View

রাজশাহীর গোদাগাড়ীতে তেল কম দেওয়ার অভিযোগে তিনটি পেট্রোল পাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার গোদাগাড়ী পৌরসভা ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) শাকিব হাসান ও নাঈম হোসেন। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মিঠুন কবিরাজ। এ সময় নিরাপত্তা নিশ্চিতে গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত জানায়, ওজন ও পরিমাণ মানদণ্ড আইন ২০১৮-এর ২৯ এর ৪৬ ধারা অনুসারে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো

১|মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্স, শ্রীমন্তপুর, প্রোপাইটর আবুল কাশেম : জরিমানা ৫ হাজার টাকা

২|মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশন, রামনগর, প্রোপাইটর আতাউর রহমান : জরিমানা ১০ হাজার টাকা

৩|মেসার্স এস.আর ফিলিং স্টেশন, জৈটাবটতলা, প্রোপাইটর রবিউল ইসলাম : জরিমানা ১০ হাজার টাকা

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলছে। কোনো ব্যবসায়ী আইন লঙ্ঘন করলে ছাড় দেওয়া হবে না। সঠিক ও ন্যায্য ওজন নিশ্চিত করা ব্যবসায়ীদের দায়িত্ব।”

তিনি আরও জানান, উপজেলা প্রশাসন, বিএসটিআই ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে নিয়মিত বাজার মনিটরিং করবে যাতে কোনো অসাধু ব্যবসায়ী প্রতারণা করতে না পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews