1. admin@bengalijatiyotabad.com : bengali jatiyotabad : bengali jatiyotabad
ডাকাতি মামলায় চাঁদাবাজ চপলকে গ্রেফতার দেখানোর নির্দেশ - bdconlinenews.com
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Title :
কালনী এক্সপ্রেসে টিকিট কালোবাজারির অভিযোগ, অনুসন্ধানের পর সম্পাদকের বিরুদ্ধে জিডি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পীকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,এলেন ভুট্টো ঝালকাঠি দুই আসনের এমপি। নলছিটিতে দুই বহুতল মার্কেট নির্মাণে নকশা প্রণয়নের কাজ শুরু নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাত হাজার পাচঁশত পিস ইয়াবাসহ আটক (১)। কান্ডপাশা বটতলা শংকরপাশা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ ঝালকাঠিতে মন্দিরের পুরোহিত ইয়াবাসহ গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে নলছিটিতে মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার

ডাকাতি মামলায় চাঁদাবাজ চপলকে গ্রেফতার দেখানোর নির্দেশ

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ Time View

ডাকাতি মামলায় চাঁদাবাজ চপলকে গ্রেফতার দেখানোর নির্দেশ

ঝালকাঠি প্রতিনিধি: কীর্ত্তিপাশা এলাকার আলোচিত চাঁদাবাজ ও বিএনপি নেতা মোঃ আনিসুজ্জামান চপল (৫৬)-কে একটি ডাকাতি মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন এইচ এম কবির হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি।
ঝালকাঠি থানার মামলা নং-১৪ (জি আর-১২২) সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ নজরুল ইসলাম আদালতে একটি আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযোগ প্রমাণের স্বার্থে অভিযুক্তকে উক্ত মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। বর্তমানে আনিসুজ্জামান চপল জেল হাজতে রয়েছেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ মে ২০২৫ রাত আনুমানিক ২টার দিকে আনিসুজ্জামান চপলসহ ৭ থেকে ৮ জন সশস্ত্র ব্যক্তি কীর্ত্তিপাশার একটি বসতবাড়িতে প্রবেশ করে। তারা ঘুমন্ত পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে নগদ ৭ লাখ টাকা, প্রায় ২৮ ভরি ১৫ আনা স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, ঘটনার আগে অভিযুক্তকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু অগ্রগতির জন্য আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেফতার দেখানো অপরিহার্য ছিল।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews